সুখ, সুখ বলে যারা
সময়কে দেয় ফেলে,
তারা কীভাবে সুখ পাবে?
সময় চলে গেলে।
সুখের পিছে না ঘুরে কর
কষ্টের সাথে যুদ্ধ,
তাহলেই দেখবে সুখ আসবে
কষ্ট হবে রুদ্ধ।
দুঃখের পর সুখ আসবে
এটাই প্রকৃতির নীতিবাদ,
তাই সুখ সুখ না করে কর
দুঃখের প্রতিঘাত।
দুঃখের শেষে সুখ কড়া নাড়বে
তোমাদেরই ঘরে,
তাই দুঃখকে জয় করে
নাও নিজের জীবন গড়ে।

