হে প্রিয় তুমি এসে ছিলে আমার প্রেমের
দুর্বল তৃষ্ণায়
তোমার কথা ভেবে প্রিয় কত নিদ্রাহীন
রজনী করেছি পার প্রেমের সুপ্ত
বাসনায়।
বসন্তের মৃদু হাওয়ায় হয়েছি অস্থির
যৌবনের তীব্র দহনে
প্রেমের হেম-চন্দনের ঘ্রাণে হয়েছি মোহিত
তোমার সান্নিধ্যের টানে।
তোমার প্রেমের তৃষ্ণায় হৃদয় নীড়ে
বহমান ছিলো বিস্তীর্ণ ঝড়
তোমার প্রেমের তৃষ্ণায় গেঁথেছি হৃদয় শত
মতিহার
বসন্ত বন্ধনায় যৌবনের অনলে কল্পনায়
তুমি ছিলে শুধু আমার।
তোমার দীর্ঘ অপেক্ষায় বেলা গেল চলে
হঠাৎ-সহসা চিররহস্যাবৃত যৌবন ধরা দিল
বার্ধক্যের রোষানলে
জরাগ্রস্ত হলাম বয়সের সুপ্ত অনলে।
আমি যে এখন অস্তগামী সূর্যের দিকে
জ্বলছি অতৃপ্তির দহনে
সেই তুমি এলে বড় বেশি দেরি করে
এলে আমার ফেরারি বসন্তদিনে।
সাম্প্রতিক লেখা
ফেরারী বসন্ত : হোসনেয়ারা রেণু
0
Previous Articleসুখ : শেখ জাকিয়া
Next Article দিনমজুর : রেজাউল করিম রোমেল
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

