আমার অসাধারণ কাউকে চাই না,
সাধারণ কেউই না হয় থাকুক,
অন্তত একজন গল্প বলার মানুষ থাকুক,
তার সাথে গল্প করেই কাটিয়ে দিবো অলস বিকেলের শান্ত সময়।
আমার ইট পাথরের তৈরি ইমারত চাই না,
নিতান্তই টিনের ঘরই না হয় থাকুক,
অন্তত ঘরে শান্তি থাকুক,
টিনের চালে বৃষ্টির রিনিঝিনি শব্দ শুনতে শুনতেই ঘুমিয়ে পড়বো।

