আজ আমি নিয়েছি বিদায়
করেছি দুনিয়া ত্যাগ,
বাবা তুমি কখনো কেঁদো না
যতই আসে আবেগ।
শুকুর আদায় করিলে প্রভুর
মিলিবে রাজপ্রাসাদ,
বেহেশতে একটি ঘর থাকিবে
যার নাম বাইতুল হামদ।
আমাকে নিয়ে ছিল জানি
তোমার কত স্বপ্ন,
হয়নি তাহা পূরণ বাবা
চলে গেল সেই রত্ন।
মনে পড়তো যখনি আমায়
অমনি বাড়ি আসিতে,
এখন আর দেখিবে কারে?
তোমার মাসরুর যে নাই পৃথিবীতে।
ধৈর্য ধরে ইহজগত তোমায়
দিতে হবে পাড়ি,
পরপারে আসিবে যবে
জান্নাত হবে মোদের বাড়ি।

