রোজা শেষে ঈদের খুশি আসলো সবার ঘরে,
নাজাত বরকত দেবে খোদা রোজা রাখার তরে।
ঈদের দিনে আজকে সবাই পুডিং সেমাই খাবে,
নতুন নতুন কাপড় পরে নামাজ পড়তে যাবে।
নামাজ শেষে কোলাকুলি করবে বিভেদ ভুলে,
ভ্রাতৃপ্রেমেই ধরবে জড়ায় মনের দরজা খুলে।
ঈদের দিনে আসবে ঘরে অনেক বন্ধু স্বজন,
ছোট বড় করবে মিলে পোলাও মাংস ভোজন।
ঘুরতে যাবে ছেলেমেয়ে ঈদের জামা পরে,
ফুচকা খাবে এদিক-ওদিক ঘুরবে রিকশা চড়ে।
সেলামি পায় ছোটরা সব বড়দের কাছ থেকে,
টাকা পেয়েই পার্কে যাবে বোটিং করবে লেকে।
ঈদ যে শেখায় ভ্রাতৃত্ববোধ ঈদ যে ভালোবাসা,
নেকি হবে এতিম নিঃস্বের পূরণ করলে আশা।
ঈদের দিনে সবার চোখেই সুখের ছবি আঁকে,
কেউবা জামা খাদ্য বিনে বিষাদেই ডুবে থাকে।
সাম্প্রতিক লেখা
ঈদের দিনের খুশি : জহিরুল হক বিদ্যুৎ
0
Previous Articleপরাজিতা : মুস্তফা হাবীব
Next Article হায়রে মনুষ্যত্ব : ধীমান রায়
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

