ঋতুর সাথে পরপর দুদিন দেখা হয়ে গেল,
ঋতুর চোখে কাব্যিক ভাষা ছিল
যা পাঠে আমি মনসংযোগ করিনি।
ছাত্তোত্তর জীবনে ঋতু আরো কাব্যিক-
আরো রুমান্টিক হয়ে উঠেছে।
আমাকে দেখেই থমকে দাঁড়িয়েছে।
পথের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে-
এক পলকে হাজার কথা বলেছে।
আমি খেই হারিয়ে দাঁড়িয়ে থেকেছি,
আর ভেবেছি ঋতু তাড়াতাড়ি কেটে পড়ুক,
আমি মনে মনে বলেছি-নিজ অবস্থানে
পরিশ্রম আর সাধনা কর-
সফল হবেই।
আমার মনোবৃত্তি বুঝল কিনা বুঝতে পারিনি
কী বুঝল তা বুঝতে
আবারও দেখা হতে হবে।

