‘একফোঁটা প্রেম জমেছিল শিশিরের মতো
সকালের রোদে হেসে উঠলো সে
গোলাপ জবাও মুখ লুকালো তার রূপের ছটায়
নতুন চরের কোমলতায় মুগ হলো
স্বপ্ন গজালো, জীবন গড়ার স্বপ্ন।’
সে স্বপ্ন সাগর- নদী- পাহাড়- সমতল ডিঙিয়ে
হাজার মাইল পথ পেরিয়ে কাবার দুয়ারে নত হলো এবং
অবশেষে তিনি সেই প্রেমকে প্রভুর দরবারে পেশ করেন –
‘অশ্রুজলে ভিজে চুপিসারে বললো
আমি তো তোমার দিদারেই দিওয়ানা
কবুল করো গরিবি নাজরানা, প্রভু হে।’

