কিশোর তোমার মনটা বোধহয় বন্দি শুধুই ঘরে,
লোহার খাঁচা ভেঙে তাকে দাও না মুক্ত করে।
যাও চলে যাও বন বাদাড়ে দস্যি হয়ে ঘুরো,
ইছে মতো ডানা মেলে বিজন বনে উড়ো।
যাও চলে যাও দূর আকাশে যেথায় তারার মেলা,
ভোর আকাশে মুয়াজ্জিনের সুরের ভাসে ভেলা।
পাখির কোলাহলে শুনো কোকিল কণ্ঠে গান,
কদম কেয়ার হাসি দেখে নেচে উঠুক প্রাণ।
পদ্ম বিলের জলে দেখো পাবদা পুঁটির মেলা
জোনাকিরাও ছড়াক আলো নিশীথ রাতের বেলা।
মায়ের মতো আপন ভেবে ঘুমাও ঘাসের বুকে,
গাছগাছালির পাতার ফাঁকে রৌদ্র পোহাও সুখে।
সাম্প্রতিক লেখা
কিশোর তুমি : নূর-ই-ইলাহী
0
Previous Articleগ্রীষ্মরাজ : সেজান খান
Next Article খোদার তরে মোনাজাত : ইমরান খান রাজ
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

