Close Menu
সূর্যাক্ষরসূর্যাক্ষর
    সাম্প্রতিক লেখা

    অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্য সারা বিশ্বে ছড়িয়ে পড়বে : সেলিনা হোসেন (সাক্ষাৎকার)

    আমার মুক্তিযুদ্ধের স্মৃতি কথা : দেবেশ চন্দ্র সান্যাল (স্মৃতিচারণ)

    অদম্য কিশোর : শিবুকান্তি দাশ

    ছদ্মবেশী : শারমিন প্রিয়া

    অধিকার : অমল বিশ্বাস

    খোকন সোনা : মুহাম্মদ নূর ইসলাম

    ভুলে যেতে : মো. আমজাদ হোসেন

    বাহাদুরি : বিজন বেপারী

    চিরচেনা নাট্যমন্দির রোড! : আজমির রহমান রিশাদ

    মুখ মুখোশের আড়ালে : মুহিতুল ইসলাম মুন্না

    Facebook X (Twitter) Instagram
    সূর্যাক্ষরসূর্যাক্ষর
    • প্রবন্ধ
    • উপন্যাস
    • গল্প
    • কবিতা ও ছড়া
    • সাক্ষাৎকার ও স্মৃতিচারণ
    • বই
    • প্রিন্ট ভার্সন
    0 Shopping Cart
    সূর্যাক্ষরসূর্যাক্ষর
    0 Shopping Cart
    Home » কেউ কারো নেই : শহিদুল ইসলাম খোকন

    কেউ কারো নেই : শহিদুল ইসলাম খোকন

    0
    By সূর্যাক্ষর অ্যাডমিন on May 31, 2024 গল্প
    Share
    Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    ৬ জুন ১৯৯৮। দৈনিক মানব জমিন পত্রিকায় আসুন বন্ধুত্ব করি বিভাগটি চোখে পড়ল। ফরম পূরণ করে পাঠালাম। ২১ জুন একটি চিঠি পেলাম। এক মেয়ে চিঠি দিয়েছে।

    বন্ধুর স্টুডিওতে গিয়ে পড়লাম। মনের ভেতর কেমন জানি অনুভূতি লাগছে। কারণ এটাই কোন মেয়ের কাছ থেকে পাওয়া প্রথম চিঠি ।

    লেখা ছিল প্রিয়, কেমন আছো? আশাকরি ভালো আছো। আমি ইশরাত ঢাকা থেকে। মানব জমিন পত্রিকায় তোমার ছবি দেখে চিঠি দিলাম। অনেকের মধ্যে কাকে চিঠি দিব তা ভেবে পাছি না। বান্ধবীদের নিয়ে পরামর্শ করলাম। তারা তোমাকে পছন্দ করেছে। কারণ তোমার চোখ বলে দেয়, তুমি খুব মায়াবী। আমি তোমার বন্ধু হতে চাই। যদি আমাকে বন্ধু করতে চাও তাহলে চিঠি দিও।

    চিঠিটা যে কতবার পড়েছি তা মনে নেই। তারপরও বারবার পড়তে মন চাইছে।

    চিঠির জবাব দিলাম। সেও দিল। এভাবে প্রায় দেড়শ চিঠি আদান-প্রদান হলো। ঈদ শুভেছা, ভিউকার্ড, ছবি, বই উপহার দেয়া-নেয়া হলো। তারপর বন্ধুত্ব থেকে শুরু হলো প্রেম।

    এরপর দেখা করার ইছা হলো, তাই চিন্তা করি কিভাবে দেখা করা যায়। তার এলাকায় চাকরি নিলাম। তার বাসার আশপাশে ঘোরাঘুরি করি, তাকে দেখার জন্য। একদিন দালানের ছাদে একটি মেয়ে হাঁটাহাঁটি করছে। দূর থেকে অনুমান করে নিলাম এটাই ইশরাত। তার দিকে তাকাই আবার লুকাই। কয়েকদিন এই লুকোচুরি চলছিল।

    পরে চিঠিতে লিখেছিলাম, তোমার বাসার পাশে নারকেল ও মেহেদি গাছ আছে।

    তুমি জানলা কি করে? এসেছিলে নাকি? দেখা করলে না কেন?

    পরের চিঠিগুলো এরকম, আরে তোমার ভাই শ্যামলতো এলাকার মাস্তান সোহেলের লোক। যদি কিছু করে ফেলে? তাই দেখা করিনি।

    আরে না, সে যতই বড় মাস্তানই হোক, আমাকে ভয় পায়। বরং আমিই তাকে শাসন করি।

    অ। তুমি কি গান জানো। শুনতে ইছে করছে।

    তাই নকি। একবার গান শুরু করব, তখন বলতে পারবা না গান বন্ধ করো।

    মানে কি? আমি কিছু বুঝতে পারছি না।

    আহারে! কচি খোকা কিছু বুঝে না, প্রেমতো ভালোই বুঝো। যখন বিয়ে করলে সংসার হবে, তখনতো বাজার করতে হবে, শপিং করতে হবে, সন্তানকে স্কুলে আনা নেওয়া, বেড়াতে নিয়ে যাওয়া আরো কত কি? তখনতো বলবা এইবার গান বন্ধ করো।

    হা: হা: হা:। বা! তুমি এতো কিছু জানো? তোমার মতো সুন্দরী ও সুন্দর মনের মানুষ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। পাবো কিনা জানি না, তবে যতটুকু সম্পর্ক হয়েছে তাতে বুঝলাম তোমাকে পেলে জীবন ধন্য হবে।

    ছি! এমন করে বলো না। আমিতো তোমার হতে চাই। যে আমায় অনেক ভালোবাসবে, আদর করবে। আমি অন্তর থেকেই তোমায় চাই।

    একদিন দেখা করতে গেলাম। তার ছবি ও চিঠি নিলাম। যদি অস্বীকার করে, তখন কাজে দিবে।

    খোঁজ নিলাম এলাকার মাস্তান সোহেলকে পেলাম। কিভাবে কথাটা বলবো ভাবছি। সাহস করে বললাম।

    সে শ্যামলকে খবর দিলো, শ্যামল আসলো। সোহেল বল্ল এটা আমার ছোট ভাই। তোমার বোন ইশরাতের সাথে একটু দেখা করায় দিও। যাওয়ার সময় পৌঁছে দিও। শ্যামল বাসায় নিয়ে গেলো। আমাকে পরিচয় করে দিল।

    ইশরাত তো অবাক! আমার সাহসের প্রশংসা করলো। প্রেমে পরলে বোকারাও যে চালাক হয় সেদিনই বুঝলাম। প্রথম দেখা, তাই লজ্জা বোধ দুজনেরই। শ্যামলের কথায় ঘুরতে গেলাম। মুখে সাহস দেখালেও ভিতরে ভয়ে মরি। ঘুরলাম, মজাও করলাম। সন্ধ্যায় ফিরে এলাম। প্রেম আরো গভীর হতে গভীরে হলো।

    ইশরাত বাবা-মায়ের অনুরোধে ব্যাবসায়ী ছেলেকে বিয়ে করে। আর আমার প্রথম প্রেমের মৃত্যু হয় সেদিনই। আজও ইশরাত আছে আমিও আছি। কিন্তু কেউ কারো নেই।

    Previous Articleনবনী : ফরিদা আখতার মায়া
    Next Article শরীরীয় প্রেতাত্মার কথকতা : কুসুম আক্তার নেকিজা

    এ বিষয়ে আরও লেখা

    স্যাংশন : অহেদুজ্জামান

    নীল শার্ট : এহছানুল মালিকী

    একটি পেয়ারা গাছের কথা : পবিত্র সরকার

    ফেরা : মাহমুদ শরীফ

    এক টুকরো কাগজ ও দুই কপি পাসপোর্ট সাইজ ছবি : সৈয়দ জুনায়েদ

    একদা পাত্রীর বাবা বেবিট্যাক্সির মালিক ছিল : রফিকুল ইসলাম সাগর

    অসমাপ্ত প্রেম চিঠি : মো. ইমরান খান

    যে গল্প কবিতার মতো বেদনার : শফিক মুন্সি

    নির্জন দ্বীপে কিশোর দল : সাগর আহমেদ

    জীবনের কিছু কথা : ইসরাত রুবাইয়া

    শরীরীয় প্রেতাত্মার কথকতা : কুসুম আক্তার নেকিজা

    নবনী : ফরিদা আখতার মায়া

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক লেখা

    অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্য সারা বিশ্বে ছড়িয়ে পড়বে : সেলিনা হোসেন (সাক্ষাৎকার)

    আমার মুক্তিযুদ্ধের স্মৃতি কথা : দেবেশ চন্দ্র সান্যাল (স্মৃতিচারণ)

    অদম্য কিশোর : শিবুকান্তি দাশ

    ছদ্মবেশী : শারমিন প্রিয়া

    অধিকার : অমল বিশ্বাস

    খোকন সোনা : মুহাম্মদ নূর ইসলাম

    ভুলে যেতে : মো. আমজাদ হোসেন

    বাহাদুরি : বিজন বেপারী

    চিরচেনা নাট্যমন্দির রোড! : আজমির রহমান রিশাদ

    মুখ মুখোশের আড়ালে : মুহিতুল ইসলাম মুন্না

    বেওয়ারিশ সম্পর্ক : বিপ্লব হোসেন

    সোনা মোড়ানো নুড়ি পাথর : মুসলেহা সুলতানা

    অভিমানী আমি : নাজমুন নাহার লাডলী

    অনুরক্তি : মো. জয়নুল ইসলাম

    তোমাকে পাওয়ার জন্য হে সফলতা : প্রহ্লাদ কুমার প্রভাস

    দান : আফছানা খানম অথৈ

    রোজা : রুমানা আক্তার রত্না

    মানুষ : নিহাদ হোসাইন

    ভাঙা চুড়ি : নয়ন আলী নাঈম

    স্মৃতির সারথি : ইয়াছিন আরাফাত

    আমাদের সম্পর্কে

    সূর্যাক্ষর বাংলাদেশের একটি উদিয়মান প্রকাশনী প্রতিষ্ঠান। সাহিত্যের বিভিন্ন শাখার বই প্রকাশের পাশাপাশি আমরা লিটলম্যাগ প্রকাশ করি। লিটলম্যাগের ক্ষেত্রে আমাদের দুটি মাধ্যম আছে। একটি অনলাইন পোর্টাল, আরেকটি ছাপা ম্যাগাজিন।

    যোগাযোগ
    • ঠিকানা: ৭৯/২/বি, ৯ নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    • মোবাইল: ০১৭৩৭৭২৪০৬৯, ০১৭৮২৩৭৯৮৩৭
    • ইমেইল: ‍surjakkhor@gmail.com
    • ফেইসবুক গ্রুপ: www.facebook.com/groups/surjakkhor
    লেখা আহ্বান

    প্রবন্ধ, ছড়া-কবিতা, গল্প, উপন্যাস, সাহিত্য সমালোচনা, অনুবাদ, ভ্রমণকাহিনি, চলমান ইস্যু নিয়ে আলোচনাসহ যেকোনো ধরনের লেখা পাঠানো যাবে। প্রবন্ধ, গল্প ও উপন্যাসের একেকটা পর্ব কমপক্ষে এক হাজার শব্দের হতে হবে। কবিতায় শব্দ সংখ্যার সীমা নেই। তবে কমপক্ষে ১০/১২ লাইনের হলে ভালো হয়, ছোট হলে ছাপানো হবে না, এমনটা নয়। বড় হলেও চলবে। ই-মেইল: surjakkhor@gmail.com

    কপিরাইট সূর্যাক্ষর প্রকাশনী | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা

    Type above and press Enter to search. Press Esc to cancel.