পা নগ্ন হয়, শরীর নগ্ন হয়, উলঙ্গ হয় অঙ্গ বিশেষ
অস্ত্রহীন যোদ্ধা দিগম্বর হয় মধ্যরাতে
কর্ষণে ঘর্ষণে ঘুমন্ত শিশু ভেসে বেড়ায় দেহের ভিতর
‘তোমার নগ্নতা পাপ ডেকে আনে’
ওরা শিল্পের কদর বুঝে না
ওরা বলে, চরম সভ্যতায় আদিমতা লজ্জা পায়
বর্ণ বা অক্ষরে অশ্লীলতা নেই, প্রকৃতির মতো
ওরা খোঁজে শব্দে, বাক্যে, কাব্যে, গল্পে, কথোপকথনে
ওরা দ্যাখে দিব্য চোখে, অনুভবে, অন্তরালে
ওরা আবিষ্কার দ্যাখে না, ডিসকভার দ্যাখে
জিরো ও শূন্যতে বিভেদ বিস্তর
তুমি শূন্য, তোমার পাপ-পুণ্য আপাদমস্তক।

