তবে থাক : রোকেয়া ইসলাম 0 By সূর্যাক্ষর অ্যাডমিন on June 3, 2024 কবিতা ও ছড়া Share Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link তবে থাক আমি ফিরে যাই তোমার আকাশ থেকে ঝরে যাক মৃত নক্ষত্র এক। আমিতো বলেছি অক্ষরবৃত্ত ঢং-এ যা কিছু আমার এই চোখ এই বুক এই সব চালচিত্রগুলো এবং নিরীহ নিটোল সেই প্রজাপতি সুখ। তবু যদি ফিরালেই মুখ ঝরে যাক চাঁদরাত অনন্ত ধুলায়।