ফিলিস্তিনের আহাজারি আর পারি না শুনতে
অনাহার আর আতঙ্ক নিয়ে
জীবন মরণ গুনতে।
একটা মুঠ ভাতের লাগি
নিদারুণ পেট কাঁদছে
বাঁচার জন্য মায়ের কোল
হন্যে হয়ে খুঁজছে।
তৃষ্ণার্ত ঠোঁট হা হুতোশে
আগুনে মুখ পুড়ছে
নির্মম হাত কেমনে খোদা
আজও গুলি ছুড়ছে!
তোমার দয়া দাও গো ওপর
ফিলিস্তিনের মাঠে
বিনিময়ে নাও আমারে যেথায় মঙ্গল বটে।
সাম্প্রতিক লেখা
নাও আমারে ফিলিস্তিনে : সুফিয়া ডেইজি
0
Previous Articleএই বসন্তে : ইদরিস আলী মধু
Next Article খুকুর দুঃখ : মৃণাল কান্তি দাস
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

