যখন তোমার পদচিহ্ন পড়ে
আমার আঙ্গিনায়।
আমি যেন হারিয়ে যাই
অন্য ভুবনে।
আমার শিল্পবোধ কবি সত্বা
সব মুহূর্তে বিলীন হয়ে যায়
যেমন নদী বিলীন হয় সাগরে।
আমার সৌন্দর্যো
আমার চিরন্তন উছাস
অনাবিল অনন্ত ভালোবাসা
যেন সহস্র যুগের
সহস্র কামনা ।
সবকিছু তোমাতে
কি বিস্ময় তুমি
আমাকে বিলীন কর
তোমার সৌন্দর্যে।
সাম্প্রতিক লেখা
নামহীন কবিতা : জিন্দা চান
0
Previous Articleআমার সঙ্গে থেকো : আব্দুল আহাদ
Next Article কেউ খাবো না তরমুজ! : মহসিন আলম মুহিন
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

