প্রেমের দীপশিখা নিভে আসে
নিভে আসে স্মৃতিশক্তির মেধাতালিকা
অনিমন্ত্রিত আগন্তুক রফতানি করে
সূর্যের দীপ্তি হিমদ্যুতির সৌমিক ঝরনা
অভিসন্ধির মৌলিক ধ্রুপদি প্রতীতি
জ্যোস্নালোকের স্নিগ্ধকিরণ জন্মলাভের আদি সঞ্চয়।
দস্যুবৃত্তির খেলাপি দিঘি স্রোতহীন
তস্করের ধারালো ব্যঙ্গোক্তি বিরামহীন অমার্জিত
শিষ্টাচারের পরিকেন্দ্র প্রগলভতার আতঙ্কিত ভাগ্যলিপি
বুস্তানের অন্তর্দেশ মুক্তিপ্রাপ্তির লালায়িত মিসকিন
অনিশ্চয়তার বিপর্যস্ত স্বপ্নিল সম্ভাবনা
অপুষ্টিকর আজাদির নরম বিছানার নিস্তব্ধিত মুরিদ ।
অন্তর্বহ্নির ঝঞ্ঝাবর্ত নিষুপ্তির অবৈধপ্রণয়িনী
থেমে যায় প্রতিস্রোতের নক্ষত্রগতি
দ্রুতগামী হ্রেষার ক্ষিপ্রবেগ প্রতিখ্যাতির বাউন্ডারি
নৈতিকতার অম্বরলেখী অলটিমিটার
একাগ্রচিত্ততার গগনবিহারী আওয়াজ
অশ্রুকাতর ইত্তেহাদ কৃতজ্ঞতার সৌরভান্বিত বাণ্ডিল
দেউলিয়াত্বের বরফাছিত শ্লেষাত্মক বিষণ্নতায়
নির্বোধের ডিকশনারি যেন জন্মান্ধতার মৃত সাগর ।

