আকাশের ঐ দূর সীমানায় নীল রংয়ের খেলা,
খেলায় খেলায় জীবনের কেটে যায় বেলা।
নীলাদ্রি রূপম গল্প কথা শুনতে শুনতেই মন,
হারিয়ে যাই অজানা শহরে গন্তব্য মরণ স্টেশন।
নীলাকাশ ভারি মেঘ জমেছে শিশিরের,
কুয়াশাছন্ন আকাশের দিকে তাকিয়ে আছে নিশিতের।
উজান ভাটি জীবনের এ ঢেউয়ের দোলায় দুলতে,
কে জানে কখন যানি মরণ দুয়ার খুলতে।
শেষে এসে দাঁড়াবে যম নীলান্ত নীলিমা হয়ে,
সব যাবে শেষ হয়ে থাকবে স্মৃতি রয়ে।

