আম্মু বলেন, পড়রে সোনা
আব্বু বলেন মন দে
পাঠে আমার মন বসে না
কাঁঠাল চাঁপার গন্ধে।
আমার কেবল ইচ্ছে করে
নদীর ধারে থাকতে
বকুল ডালে লুকিয়ে থেকে
পাখির মত ডাকতে।
সবাই যখন ঘুমিয়ে পড়ে
কর্ণফুলীর পুলটায়
দুধ ভরা ঐ চাঁদের বাটি
ফেরেশতারা উল্টায়।
সবাই যখন পড়ছে পড়া
মানুষ হবার জন্য
আমি না হয় পাখি হবো
পাখির মত বন্য।

