একুশ আমাদের অহংকার, ভাষার জন্য
যারা দিয়ে গেছে প্রাণ তাদের আমরা
বিনম্র শ্রদ্ধায় এবং ভক্তি ও গভীর
ভালোবাসায় স্মরি।
একুশের পথ ধরেই বাঙালির স্বাধীনতা
আর পেয়েছি স্বাধীন সার্বভৌম
দেশ, আমরা আত্মপরিচয়ের
হয়েছি অধিকারী।
আমরা জানি যে, সেই সময়ে জেলের
ভেতরে বঙ্গবন্ধু, যদিও বাহিরে
ছিলেন তার শত-সহস্র জীবনবাজ
লড়াকু অনুসারী।
বায়ান্নর ভাষা আন্দোলনের সময় জাতির
জনক বঙ্গবন্ধু কারাগারে বন্দি, কিন্তু
থেমে থাকেননি, তিনি জেল থেকেই
দিক-নির্দেশনা করতেন জারি।
স্বাধিকার, স্বাধীনতা ও মানুষের মতো
বাঁচার দাবির সংগ্রামের অনুপ্রেরণা
সৃষ্টির দীপ্তিতে দিগন্ত উদ্ভাসিত
করেছে একুশে ফেব্রুয়ারি।
কাজে কাজেই একুশের আলোকোজ্জ্বল
পথে মাতৃভাষা বাংলাকে আমরা
আমাদের জীবনের সর্বক্ষেত্রে
সুপ্রতিষ্ঠিত করি।

