মুজিবনগরে হলো স্বাধীনতার নতুন সূর্যোদয়
যার ফলে এলো বাংলার চূড়ান্ত বিজয়
জেলার নামটি মেহেরপুর আর বৈদ্যনাথতলা গ্রাম
মুক্তিযুদ্ধের ইতিহাসে দিল নতুন দাম
গঠিত হয় ১০ এপ্রিল মুজিবনগর সরকার
১৭ এপ্রিল নেওয়া হয় এক দৃপ্ত অঙ্গীকার
বঙ্গবন্ধু নির্বাচিত হয় প্রথম রাষ্ট্রপতি
স্বাধীনতার পথে যেন এলো নতুন গতি
সৈয়দ নজরুল দায়িত্ব নিল অস্থায়ী রাষ্ট্রপতির
দেশমাতৃকার মুক্তির পানে উন্মুখ সকল বীর
প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলো প্রিয় তাজউদ্দীন
থাকবে না আর বেশি সময় বাঙালির দুর্দিন
কামরুজ্জামান স্বরাষ্ট্র আর অর্থ মনসুর আলী
স্বপ্নটা যেন মেললো ডানা আকাশে সোনালি
প্রধান সেনাপতির পদটি নিল কর্নেল ওসমানী
উপদেষ্টা পরিষদে রইলো ক’জন জ্ঞানী আর গুণী
কলকাতায় নেওয়া হলো অস্থায়ী ঘাঁটি
যে করেই হোক মুক্ত হবে বাংলার মাটি
শ্রীমতি ইন্দিরা গান্ধী দিলেন সকল সহায়তা
যুগ যুগ তা থাকবে মনে সঙ্গে কৃতজ্ঞতা
মুজিবনগর করল জারি স্বাধীনতার ঘোষণা
সারা বিশ্বে ছড়িয়ে পড়লো মুজিব বন্দনা
মুজিবনগর সরকারের যে অমর অবদান
বাঙালি জাতি রাখবে মনে চির অম্লান।।
সাম্প্রতিক লেখা
মুজিবনগরে নতুন সূর্যোদয় : মো. রায়হান পারভেজ
0
Previous Articleআমি যদি পাখি হতাম : শর্মিলা বহ্নি
Next Article তুমি আমাকে হারিয়েছ সেই কবে : মো. রাহাদ আলি সরকার
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

