মানুষের চোখের জল ঝরিয়ে
দিলেই কি হবে দেবতার পায়ে ফুল?
মন্দির, মসজিদ, গির্জায় ঘুরে
হবে না জেনে রেখো কোন কূল।
স্বীয় স্বার্থ রাজনৈতিক প্রতিহিংসায়
নির্দ্ধিধায় মানুষ করে খুন,
একটা জীবন কত স্বপ্ন
ভেঙে ভাবো বীর বহুগুণ।
ক্ষমতার বড়াই করে লড়াই
নিজ মৃত্যু করবে কি জয়?
একাই একশ পৃথিবী ধ্বংস
ছারপোকা করবে বুঝি ক্ষয়।
স্রষ্টার বিচারে সবাই সমান
একই রথের রথ যাত্রী,
ছলছাতুরী করো যতোই
আসবে সবার ঐ রাত্রি।
সেবার্থে বিলাও তাই নিজেকে
সেবাই মানবের মহৎ ধর্ম,
লুটতরাজ, রাহাজানি, খুন, ধর্ষণ
ছাড়ো ন্যক্কারজনক কর্ম।

