স্বপ্নের জাল বুনি বৈশাখী মেঘে।
ঝড় এসে ভেঙে দেয় ঘর ভাঙে হৃদয়
উড়ে যায় ঋণের ফসল।
জালে আটকে থাকে সোনালি ধানের খড়
সর্বাঙ্গে থকথকে কাদা।
খড় দিয়ে ফের গড়ে নেই ঘর।
এভাবেই বৈশাখ আসে বৈশাখ যায়
ঘুরে যায় সময়ের চাকা।
কৃষকের অঙ্গে লেগে থাকে কাদা
স্থির দাঁড়িয়ে থাকে খড়ের গাদা।
বৈশাখী মেঘে এত জল কোথায়?
ধুয়ে নিবে গায়ের কাদা।
ঝড় থেমে গেলে ঘাম দিয়ে জ্বর আসে।
গায়ের কাদা ধুয়ে নেয় ঘামের জল
দুচোখে আবার স্বপ্নেরা করে জ্বলজ্বল।
সাম্প্রতিক লেখা
বৈশাখী বার্তা : নবী হোসেন নবীন
0
Previous Articleইবাদতের মাস : মো. রাশিদুল ইসলাম
Next Article ইতি কথা : মাসরুর বিন মাহবুব
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

