অগ্নিমশাল হস্তে লহিয়া
প্রকৃতি দগ্ধ করিয়া
আসিলেন গ্রীষ্মরাজ,
তাহারি চরণধূলিতে বাড়িয়া যায়
চাষা ভাইদের কাজ।
দিবাকরের তাপে গা পুড়িয়া
চাষ করেন চাষাভাই,
যাহা না করিলে পরিবার তাহার
অন্ন নাহি পায়।
নীরের রিক্তে প্রাণী-বিহগের
প্রবল তিয়াশা জাগে,
দিঘি-শৈবালিনীর কাছে গিয়া
নীর নাহি পাহে।
মাঠ-ঘাট দগ্ধ করিয়া
নাহি নিরস্ত গ্রীষ্মরাজ,
তাহারি আগমনে জাগিয়া ওঠে
কাঁঠাল-আমের গাছ।
জ্যৈষ্ঠ পেরিয়া আষাঢ় আসিতেই
পালান গ্রীষ্মরাজ,
পরাণের প্রীতে নিসর্গের আসনে
বসেন বর্ষারাজ।

