একুশ তুমি রক্ত লাল পলাশ শিমুল
ডালিয়া কৃষ্ণচূড়া,
একুশ তুমি সকল ভাষা শহীদদের
স্বপ্নের দেশ গড়া।
একুশ তুমি মায়ের কোলে শিশুর
মিষ্টি মধুর হাসি,
একুশ তুমি স্বাধীনতার চেতনা
তাইতো ভালোবাসি।
একুশ তুমি মায়ের মুখের ভাষা
সবার চেয়ে সেরা,
শ্রদ্ধা জানাই তোমায় রক্ষা করতে
জীবন দিয়েছিল যারা।
একুশ তুমি পিচঢালা রাজপথের
শহীদদের রক্তের স্নান
তোমায় ইতিহাস অটুট রাখতে
জাতিসংঘ দিয়েছে সম্মান।
একুশ তুমি সালাম বরকত
আরও অজানা নাম,
ভাষার জন্য জীবন দিয়ে যারা
জাতির রেখেছিল মান।
একুশ তুমি আসবে বারংবার
বাঙালির চেতনা হয়ে,
ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো তোমায়
একুশের গান গেয়ে।

