ভাষা নিয়ে যুদ্ধ হয়নি
কোন দেশে কোনকালে
মাতৃভূমিতে মাতৃভাষা নিয়ে
দেশের মাটিতে লড়তে হয়েছে
জীবন দিতে হয়েছে ভাষাসৈনিকদের ।
বাংলা ভাষা মোদের মাতৃভাষা
আমাদের ভাষা কেড়ে নিতে
চেয়ে ছিল ভীনদেশি শাসকেরা
গর্জে উঠে ছিল মায়ের সন্তানেরা।
মাতৃভাষা রক্ষায় বিক্ষোভে ফেটে পড়েছিল
বাংলার দামাল ছেলেরা
রক্ত দিয়েছিল মাতৃভূমিতে ।
ভূমি হয়েছিল রক্তাক্ত ভাষাসৈনিকদের রক্তে,
ভাষার যুদ্ধে জয়ী হয়ে দেশ হলো স্বাধীন
স্বাধীন দেশে স্বাধীন হয়ে বলছি কথা
মাতৃভাষায় স্বাধীনভাবে করছি মত প্রকাশ ।

