ধূমপান মদের- ব্যবধান কই
দুটোই ঘোলা নেশা,
হৃৎপিণ্ডটা করছ ধ্বংস
একি তোমার পেশা!
ঝুঁকি ভরপুর-এসব নেশায়
ক্যান্সার যক্ষ্মা তাতে,
মরণব্যাধি সিগারেট মদ
না নেই আমরা হাতে।
না করি আর-হৃৎপিণ্ডটা
হাতে ধরে ধ্বংস,
নেশায় নয় ভাই তুমি ধ্বংস
ধ্বংস তোমার বংশ।
অতি টাকা-অতি দুঃখ
ভাগ্যে যাহা আছে,
তার হেডম আর দুখ শুকেতে
না যাই নেশার পাছে।
আজকে রাজা কালকে ফকির
চোখ বুঝিলে ভবে,
নিজের ভুলে হলে ছারখার
নেশায় লাভ কি হবে।
মানসম্মান ভাই সবই হানি
সিগারেট মদপানে,
বদঅভ্যাসের দ্বারপ্রান্তে
না হাঁটি আর তানে!
সত্যের পথে সঠিক কর্মে
জীবন করি ধন্য,
না বানাই ভাই প্রজন্ম কে
হাতে ধরে বন্য।

