কালু-গাজীর কিছা পাঠে মগ্ন বাতাস
শোকে-তাপে ঝরে পড়ছে গাছের পাতা
আমের মুকুল পোয়াতি ঘুমে অপেক্ষায় কখন আসবে কোলে আম
মাঠপ্রান্তরে ফসল পাকছে দুপুরের রোদে
পুকুর-নদী ছেড়ে উড়ে যাছে পানি-জল
ওদিকে কোকিল ডেকে টেনে তুলছে মন ও যৌবন
যারা বিরহকাতর তাদের বুকে গুণগুণ করছে বিরহানল
সবকিছুতে এলোমেলো উদাস ভাব এই বসন্তে
এই বসন্তে ভাষা শহিদগণ বুকের রক্ত ঢেলে
রক্ষা করেছিল মায়ের ভাষা আমার ভাষা
এই বসন্তে বঙ্গবন্ধু কবিতা লিখেছিলেন সকণ্ঠে
সেই অমর কবিতার শিরোনাম সাত মার্চের ভাষণ
এই বসন্তেই স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালি লাখে লাখ
এই বসন্ত ফুল ফোটার যোগ্য কাল
এই বসন্ত আছে মাঠে-ময়দানে
মনে-প্রাণে এই বসন্তে অস্থিরতা জন্মজন্মান্তরে।

