কান্নায় যেন চোখ হয় নির্মল
হৃদয় আসে শুদ্ধতা।
দেহে আসে সজীবতা।
কান্নায় যেন অহংকার হয় নিরঅহংকার।
যদিও হবে না কখনো পদ্মা, মেঘনা!
তবুও পদ্মা, মেঘনার জলে কিঞ্চিৎ সাক্ষাৎ
কান্নার জল,
সে তো এক মহাজাগতিক পানি!
কান্না হোক তব,
বাঁচিবার তরে।
অঝরে ঝরুক তব
মূল্যবান মহাজাগতিক পানি।
ভোগে শান্তি নাহি মিলে
ত্যাগেই শান্তি মিলে!
অমরত্ব কে ছুঁতে চায়
বস্তুবাদী সমাজের লোভী।
কান্না যেন হারিয়ে গেছে
পুঁজিবাদী সমাজের এই ,
চাকচিক্যের মায়ায়।
তব কান্না কর
ফোঁটা ফোঁটা!
অনন্ত জীবনের মামায়।
কান্নার পানি মহা মূল্যবান পানি।
ঝরুক তব দিবা-রাত্রি।
সাম্প্রতিক লেখা
কান্না : মশিউর জামান
0
Previous Articleনীলান্ত নীলিমা : সালমা আক্তার চাঁদনী
Next Article স্বাধীনতা : মো. আতিয়ার রহমান
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

