আকাশের শামিয়ানা কী যে নীল,
কখনোবা মনে হয় সীমাহীন ঝিল।
দেখে দেখে মুগ্ধ দৃষ্টি,
মন চায় ঝরুক বৃষ্টি।
ঘন কালো হয়ে থাক সাদা মেঘ,
মেঘের ভ্রমণে না থাকুক বেগ।
রাত এলে জ্বলে থাক তারা সব,
চারিদিকে না থাকুক কোনো রব।
উঠে থাক রাতে পুরা চাঁদ,
না থাকুক সেথা কোনো বাঁধ।
ঝিরিঝিরি বাতাসের থাক ঢেউ,
আশেপাশে না থাকুক কোনো ফেউ।
দোলে যাক নীলাকাশে ছায়াপথ,
মুছে যাক চাঁদের সব ক্ষত।
মংগলে বুধ শনি মিলে,
শোভা দিক অনিবার নীলে।
ওসব দেখার তরে উড়ে মন,
জিতে থাকি প্রতিবেলা শত রণ।
আকাশের সামিয়ানা নিচে মাটি,
শিরা উপশিরা লহু সব খাঁটি।
বেঁচে থাকি ভালো কালো নিয়ে,
কেহ থাকে ডালে কেহ ঘি-এ।
মানব জীবনে সতত শোকর,
তীরে ডুবে তরী থাকিলে ফোকর।

