আশারা ফুরিয়ে আসে
অলক্ষ্যের দুয়ারে..
অপেক্ষারা হারিয়ে গেলে
কোথায় পাবো তারে?
কখনও…
…কোথাও
প্রিয় আত্মার বিয়োগ ব্যথা হয়নি…
প্রিয় বলে কেউ ডাকেনি…
সে এসে দূরে গেলো…
আমায় বলেনি
আসতে হলে ভালোবেসো,
হাসতে হলে ডেকো..
রঙিন খাতায় নাম লিখে তার
আমার সঙ্গে থেকো।

