স্বৈরাচারের শোষণ হতে মুক্তিকামী জনগণ
বাংলায় সঠিক নেতৃত্বের অভাববোধ করে,
১৯২০ সালের ঐতিহাসিক ১৭ মার্চ বুধবার
বঙ্গবন্ধুর জন্ম টুঙ্গীপাড়ার সম্ভ্রান্ত পরিবারে।
আকিকায় নানা শেখ আব্দুল মজিদ
নাতির নাম দেন শেখ মুজিবুর রহমান,
নানার দোয়ায় বাঙালির চোখেরমণি
সারাবিশ্বে অর্জন করেছে অজস্র সম্মান।
শৈশব কৈশোরে মাছ ও পাখি শিকার
মধুমতির শাখা বাইগার নদীর তীরে,
দরিদ্র ছেলেকে নিজের পোশাক দিয়ে
দয়ালু মুজিব গায়ে চাদর মুড়ে ফিরে।
বাংলার মুখ্যমন্ত্রীর স্কুল পরিদর্শনে
মুজিব স্কুলের বিভিন্ন সমস্যা তুলে ধরে,
শেখ মুজিবের সুন্দর উপস্থাপনায়
মুখ্যমন্ত্রী মেধাবী মুজিবের প্রশংসা করে।
হায়েনার শোষণ হতে জনগণকে মুক্ত করতে
দয়ালু শেখ মুজিব সংগ্রাম শুরু করে,
বাংলার জনগণ বঙ্গবন্ধুর দেশপ্রেমের মুগ্ধতায়
প্রিয় নেতার নামে বঙ্গবন্ধু খেতাব দেন জুড়ে ।
বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলার মানুষের জন্য
আজীবন জেল জুলুমের মধ্যে সংগ্রাম করেছেন,
বাঙালির কাক্সিক্ষত স্বাধীনতা অর্জন করে
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি খেতাব পেয়েছেন ।

