খোদা মোরে করো মাফ
ছিল মোর যত পাপ
ধুয়ে মুছে শেষ করে দাও
ক্বলবের যত অভিশাপ।
রিজিক দাও, হায়াত দাও
পানা চাই তোমার দরবারে
দু-হাত তুলে করি মোনাজাত
দিও না ফিরিয়ে এই বান্দাকে।
কষ্ট দিয়ো, ক্ষুধা দিয়ো
দিও তোমার রহমত,
অল্পতেই যেনো সন্তুষ্ট থাকি
দিও তুমি বরকত।

