গাজায় ওরা মারছে বোমা
মরছে নরনারী,
কোন নিষেধ মানছে আজ
করছে বাড়াবাড়ি।
কত মানুষ হছে নিখোঁজ
কেউ রাখে না খোঁজ,
ইসরাইলি কথায় কথায়
হামলা করে রোজ।
বিশ্ব বিবেক থমকে গেছে
বিশ্ব মোড়ল চুপ,
বিশ্ববাসী জেনে গেছে
ওদের আসল রূপ।
যুদ্ধতো নয় আমরা সবাই
শান্তি এবার চাই,
যুদ্ধবাজ মোড়লগুলোর
কেউ দেবো না ঠাঁই।

