তোমাকে নিয়ে আমার অধ্যবসায়
কোনো কাজে আসেনি মন্থরা
বলছে ওরা।
বলছে যে প্রেম নষ্ট করে দেয় অহম
আমি নাকি তাতেই দিয়েছি দম!
ফলে ফড়িংয়ের মতো আমাকে
কেবলই যেতে হবে রৌদ্র ঠেলে
আর অবিরাম জলের আয়নায়
দেখে যেতে হবে মুখ।
যেহেতু স্বেচ্ছায়
আবেগের তুমুল উচ্চতায়
আমি বরণ করেছি ঐ সোনালি অসুখ!
নইলে এত কিছুর হাতছানি
ধরব কেন তোমারই হাতখানি?
সাম্প্রতিক লেখা
সোনালি অসুখ : পুলক হাসান
0
Previous Articleআজন্মকাল : আজিজ ইসলাম
Next Article ভাবনা ও বাস্তবতা : রুমানা আখতার
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

