Close Menu
সূর্যাক্ষরসূর্যাক্ষর
    সাম্প্রতিক লেখা

    অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্য সারা বিশ্বে ছড়িয়ে পড়বে : সেলিনা হোসেন (সাক্ষাৎকার)

    আমার মুক্তিযুদ্ধের স্মৃতি কথা : দেবেশ চন্দ্র সান্যাল (স্মৃতিচারণ)

    অদম্য কিশোর : শিবুকান্তি দাশ

    ছদ্মবেশী : শারমিন প্রিয়া

    অধিকার : অমল বিশ্বাস

    খোকন সোনা : মুহাম্মদ নূর ইসলাম

    ভুলে যেতে : মো. আমজাদ হোসেন

    বাহাদুরি : বিজন বেপারী

    চিরচেনা নাট্যমন্দির রোড! : আজমির রহমান রিশাদ

    মুখ মুখোশের আড়ালে : মুহিতুল ইসলাম মুন্না

    Facebook X (Twitter) Instagram
    সূর্যাক্ষরসূর্যাক্ষর
    • প্রবন্ধ
    • উপন্যাস
    • গল্প
    • কবিতা ও ছড়া
    • সাক্ষাৎকার ও স্মৃতিচারণ
    • বই
    • প্রিন্ট ভার্সন
    0 Shopping Cart
    সূর্যাক্ষরসূর্যাক্ষর
    0 Shopping Cart
    Home » আজন্মকাল : আজিজ ইসলাম

    আজন্মকাল : আজিজ ইসলাম

    0
    By সূর্যাক্ষর অ্যাডমিন on August 27, 2023 কবিতা ও ছড়া
    Share
    Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    কফির মগে শেষ চুমুক দিয়েই
    হঠাৎ আমার বাম হাতটা কাছে টেনে
    দুহাতে পেচিয়ে টলমলে বেদনাতুর দৃষ্টিতে
    তাকিয়ে বলেছিলে,কত আপন এই হাত !
    ছাড়তে চাই না কখনও।

    কথা শেষ না হতেই, দুচোখ বেয়ে টপটপ করে
    বেদনাশ্রু ঝরছিলো সেই যুগল হাতের উপর।
    বাড়ি ফেরার তাড়ায় উদ্বিগ্ন ছিলে কিন্তু
    হাতটা ছাড়ার কোন ইচ্ছাই তোমার মধ্যে ছিল না
    এমন ছোটখাটো আবেগী অনুভূতিগুলোই
    হয়ত প্রেমীদের আরও বেশি ভালোবাসতে বাধ্য করে।

    মনে আছে, নিরু? আমাদের প্রথম কথা হয়েছিল,
    ফেসবুকের একটা পোস্টকে কেন্দ্র করে,
    যুক্তি -পাল্টা যুক্তিতে দুজন কথার সাগরে জড়িয়েছি
    এরপর ইনবক্সে টুকটাক কথা
    বছর গড়িয়ে সময়ের স্রোতে ভেসে
    দুজন যখন আরও কাছাকাছি হলাম,
    একসময় দেখা করার তাগিদ অনুভব করলাম

    অবশেষে একদিন কফি শপে দুজন পাশাপাশি,
    শুরুতে বেশ নার্ভাস ছিলাম দুজনেই।
    অবেলায় হঠাৎ বৃষ্টি নেমেছিল সেদিন,
    কাকগুলো ভিজে জুবুথুবু হয়ে বসে ছিল গাছের ডালে,
    মাঝেমধ্যে দমকা হাওয়ায় উড়ে যাচ্ছিল গাছের অবাঞ্চিত পাতাগুলোও
    কাঠগোলাপের সুগন্ধি পুরো বৃষ্টিকে সুবাসিত করে তুলেছিল
    তীব্র তাপদাহের পর অঝোর ধারার এই বৃষ্টিতে যেনো পৃথিবীর প্রাণ জুড়ালো!

    আজও কফি শপ থেকে বের হতেই ঝুম বৃষ্টি,
    নীরুর মনটা পরক্ষণেই ভালো হয়ে গেলো।
    আমিও বাসার পথ না ধরে চটজলদি একটা রিক্সা ডেকে
    নীরুকে সাথে নিয়ে খোলা রিক্সায় দুজনে বৃষ্টি,
    আর ছেড়ে যাওয়ার বেদানাশ্রুতে আলিঙ্গন করে নিচ্ছিলাম।

    না পাওয়াই যে প্রাপ্তি মগজে-মননে গেঁথে যায়
    তাকে আর মুছে ফেলতে পারে না কোনোকিছুই।
    সেই প্রাপ্তি সুতীব্র ব্যাথার মতো অস্তিত্বের মাঝে
    বহমান থাকে জীবনের বিস্তীর্ণ আবাদভূমি জুড়ে আজন্মকাল।

    Previous Articleবাস্তবতা : পুলক হাসান
    Next Article সোনালি অসুখ : পুলক হাসান

    এ বিষয়ে আরও লেখা

    অধিকার : অমল বিশ্বাস

    খোকন সোনা : মুহাম্মদ নূর ইসলাম

    ভুলে যেতে : মো. আমজাদ হোসেন

    বাহাদুরি : বিজন বেপারী

    চিরচেনা নাট্যমন্দির রোড! : আজমির রহমান রিশাদ

    মুখ মুখোশের আড়ালে : মুহিতুল ইসলাম মুন্না

    বেওয়ারিশ সম্পর্ক : বিপ্লব হোসেন

    সোনা মোড়ানো নুড়ি পাথর : মুসলেহা সুলতানা

    অভিমানী আমি : নাজমুন নাহার লাডলী

    অনুরক্তি : মো. জয়নুল ইসলাম

    তোমাকে পাওয়ার জন্য হে সফলতা : প্রহ্লাদ কুমার প্রভাস

    দান : আফছানা খানম অথৈ

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক লেখা

    অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্য সারা বিশ্বে ছড়িয়ে পড়বে : সেলিনা হোসেন (সাক্ষাৎকার)

    আমার মুক্তিযুদ্ধের স্মৃতি কথা : দেবেশ চন্দ্র সান্যাল (স্মৃতিচারণ)

    অদম্য কিশোর : শিবুকান্তি দাশ

    ছদ্মবেশী : শারমিন প্রিয়া

    অধিকার : অমল বিশ্বাস

    খোকন সোনা : মুহাম্মদ নূর ইসলাম

    ভুলে যেতে : মো. আমজাদ হোসেন

    বাহাদুরি : বিজন বেপারী

    চিরচেনা নাট্যমন্দির রোড! : আজমির রহমান রিশাদ

    মুখ মুখোশের আড়ালে : মুহিতুল ইসলাম মুন্না

    বেওয়ারিশ সম্পর্ক : বিপ্লব হোসেন

    সোনা মোড়ানো নুড়ি পাথর : মুসলেহা সুলতানা

    অভিমানী আমি : নাজমুন নাহার লাডলী

    অনুরক্তি : মো. জয়নুল ইসলাম

    তোমাকে পাওয়ার জন্য হে সফলতা : প্রহ্লাদ কুমার প্রভাস

    দান : আফছানা খানম অথৈ

    রোজা : রুমানা আক্তার রত্না

    মানুষ : নিহাদ হোসাইন

    ভাঙা চুড়ি : নয়ন আলী নাঈম

    স্মৃতির সারথি : ইয়াছিন আরাফাত

    আমাদের সম্পর্কে

    সূর্যাক্ষর বাংলাদেশের একটি উদিয়মান প্রকাশনী প্রতিষ্ঠান। সাহিত্যের বিভিন্ন শাখার বই প্রকাশের পাশাপাশি আমরা লিটলম্যাগ প্রকাশ করি। লিটলম্যাগের ক্ষেত্রে আমাদের দুটি মাধ্যম আছে। একটি অনলাইন পোর্টাল, আরেকটি ছাপা ম্যাগাজিন।

    যোগাযোগ
    • ঠিকানা: ৭৯/২/বি, ৯ নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    • মোবাইল: ০১৭৩৭৭২৪০৬৯, ০১৭৮২৩৭৯৮৩৭
    • ইমেইল: ‍surjakkhor@gmail.com
    • ফেইসবুক গ্রুপ: www.facebook.com/groups/surjakkhor
    লেখা আহ্বান

    প্রবন্ধ, ছড়া-কবিতা, গল্প, উপন্যাস, সাহিত্য সমালোচনা, অনুবাদ, ভ্রমণকাহিনি, চলমান ইস্যু নিয়ে আলোচনাসহ যেকোনো ধরনের লেখা পাঠানো যাবে। প্রবন্ধ, গল্প ও উপন্যাসের একেকটা পর্ব কমপক্ষে এক হাজার শব্দের হতে হবে। কবিতায় শব্দ সংখ্যার সীমা নেই। তবে কমপক্ষে ১০/১২ লাইনের হলে ভালো হয়, ছোট হলে ছাপানো হবে না, এমনটা নয়। বড় হলেও চলবে। ই-মেইল: surjakkhor@gmail.com

    কপিরাইট সূর্যাক্ষর প্রকাশনী | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা

    Type above and press Enter to search. Press Esc to cancel.