আমার স্বপ্ন জগতে শুধু একাই ভাসি
কখনো কান্না! বা কখনো হাসি
আঙুলের ভাঁজে আঙুল রেখে,
সহস্রপথ হাঁটতে চাই পাশাপাশি।
স্বপ্নগুলি আমার বাঁচার উৎস, আমার প্রিয়তমা,
তাঁর কাছেই রেখেছি আমার অনেক স্মৃতি জমা।
চোখ বন্ধ করে, কতোই না স্বপ্ন আঁকা,
নিদ্রিতা সে এক অপ্সরা নিদ্রিত অনামিকা।
জোৎস্না রাতের মতোই নির্মল তার হাসি
শব্দ উচারণ যেন তার এক যাদুর বাঁশি
দেখা হোক, বা নাই হোক!
এখনো দেখি তার ‘একজোড়া মায়াবিনী চোখ’

