সাধুসঙ্গে আত্মা শান্তি পায় কীনা
কিংবা তার দর্শন লাভে বিশেষ চমক আছে কীনা
এ নিয়ে চলুক তর্কের তুফান
আমি যোগ দেব না।
আমি বরং বলব ফুলের সঙ্গে হাওয়ার রগড়
নতুন কিছু না
বাঙালি বাস্তবতায় খুবই স্বাভাবিক ঘটনা।
তারচেয়েও জাগর খবর
মাথা ঠান্ডা রাখে কি রাখে না
লালবাগের হাঁসমার্কা কেশ তেলের বিজ্ঞাপনী চমক
কালে কালে কত কি দেখব!
কিন্তু কবিতা
আমার সামনে এ মুহূর্তের বাস্তবতা
হাসপাতালে চিকিৎসাধীন ছোট ভগ্নিপতি
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
বোনটির মুখের দিকে আমি তাকাতে পারি না।
সাম্প্রতিক লেখা
বাস্তবতা : পুলক হাসান
0
Previous Articleতানপুরা ভার্সেস গিটার-পর্ব২ : আফসানা নীতু
Next Article আজন্মকাল : আজিজ ইসলাম
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

