ছোট বোনটা আমার একা হয়ে গেল!
তার পথের প্রদীপ কে নেভালো?
এতই সে দিকশূন্য দ্বিধা-সঙ্কুল
যেন খোপা থেকে ঝরে গেছে প্রিয় ফুল!
আর সময়ের এমন তীব্র জ্বর
তার তাপে একমাত্র পুত্র হয়ে গেছে পাথর
দুই কন্যা নীলভাঁটফুল!
অথচ আজ ২রা অক্টোবর
মায়ের মৃত্যু দিন
একদিন আগের এই ফলাফলে
আমার বেড়ে গেল আরও ঋণ।
যেহেতু দুঃখের দ্বৈত দোলা
আমি কাকে করি অবহেলা?

