দূরত্বটা প্রতিকমাত্র নয়তো ছায়া পর্যন্ত!
তারপরও কী মজা পায় সে অন্ধ আক্রোশে!
সান্ধ্যরাগে বাক্যরা মুহূর্তে হারায় বিভূতি
শব্দেরা তেমনি শরাহত!
এই যখন অনুভূতি
সময় তো হবেই বিষন্ন অতি মেঘে ঢাকা আকাশে।
যেন ব্যাকুল বর্ষণের নীরব আকুতি!
আমি বহুবার দেখেছি ভেবে
সেখানে স্বপ্ন নেই খোয়াবে
পথ হাতড়ায়
যেন দরোজার ওপারে নদী
তার ভেতর বহে নিরবধি।
সাম্প্রতিক লেখা
দরোজার ওপারে নদী : পুলক হাসান
0
Previous Articleরবি ঠাকুরের কাছে আমার মরণোত্তর চিঠি : সাঈফ আবেদীন
Next Article ছোটবোন : পুলক হাসান
এ বিষয়ে আরও লেখা
Add A Comment

