আমি দূরত্ব চাইনি
দূরত্ব আমায় চায়,
হঠাৎ নিকটবর্তী হলে
অস্তিত্ব হারিয়ে যায়।
যদি কখনো একা লাগে
মন খারাপের দিনে,
ভেবে নিয়ো পাশে আছি
আমি তোমার সনে।
যদি কখনো আমার ছবি
তোমার চোখে ভাসে,
সেদিনও থাকবো তোমার পাশেই
তোমার মনের কাছে।
যদি কখনও হঠাৎ থেমে যাই
কথা বলে যাই চুপ করে,
বুঝে নিও হৃদয় আকাশ বেয়ে
মেঘবৃষ্টি নেমেছিল খুব রোদ্দুরে।
যদি কখনও আচমকা মনে পড়ে যায়
ভালোবেসে কাছে টেনে নিও আমায়
আমি বসবাস করি তোমার মনের আঙ্গিনায়।
যেমন করে চাইতে পারে মানুষ,
তেমন করে রাখতে পারে কই!

