Close Menu
সূর্যাক্ষরসূর্যাক্ষর
    সাম্প্রতিক লেখা

    অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্য সারা বিশ্বে ছড়িয়ে পড়বে : সেলিনা হোসেন (সাক্ষাৎকার)

    আমার মুক্তিযুদ্ধের স্মৃতি কথা : দেবেশ চন্দ্র সান্যাল (স্মৃতিচারণ)

    অদম্য কিশোর : শিবুকান্তি দাশ

    ছদ্মবেশী : শারমিন প্রিয়া

    অধিকার : অমল বিশ্বাস

    খোকন সোনা : মুহাম্মদ নূর ইসলাম

    ভুলে যেতে : মো. আমজাদ হোসেন

    বাহাদুরি : বিজন বেপারী

    চিরচেনা নাট্যমন্দির রোড! : আজমির রহমান রিশাদ

    মুখ মুখোশের আড়ালে : মুহিতুল ইসলাম মুন্না

    Facebook X (Twitter) Instagram
    সূর্যাক্ষরসূর্যাক্ষর
    • প্রবন্ধ
    • উপন্যাস
    • গল্প
    • কবিতা ও ছড়া
    • সাক্ষাৎকার ও স্মৃতিচারণ
    • বই
    • প্রিন্ট ভার্সন
    0 Shopping Cart
    সূর্যাক্ষরসূর্যাক্ষর
    0 Shopping Cart
    Home » নিয়তি : তাজুল ইসলাম

    নিয়তি : তাজুল ইসলাম

    0
    By সূর্যাক্ষর অ্যাডমিন on May 31, 2024 গল্প
    Share
    Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    মাধবী, কেমন আছো জানতে চাইব না। আশা করি, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। অবশ্য, ভালোই থাকার কথা তোমার! এখন বসন্ত। আমাদের প্রথম দেখাও হয়েছিল কিন্তু এমনই এক বসন্তে। তোমার ওই দুটি চোখের পানে কীভাবে যে তাকিয়েছিলাম সেদিন! প্রথম দেখা আর চোখের পলকেই প্রেম। আহা, কী মধুময় ছিল সেই ক্ষণ! তারপর জীবনের অনেক বসন্তই পেরিয়ে গেল কিন্তু সেই প্রথম অনুভূতি আর কখনোই পাওয়ার সৌভাগ্য হয়ে উঠেনি।

    এখনো প্রতিদিন তোমার হাতের সেই এক কাপ চা-এর স্বাদ ভুলতে পারিনি। প্রতিদিন সকালে তোমার হাতের সেই এক কাপ চা না হলে যেন সকালই হতো না!

    মাধবী, তোমার মনে আছে সেই ঝুমকোলতার কথা? নিজের হাতে বুনেছিলে তুমি। বেশ বেড়েছিল বটে। প্রতিদিন বিকালে প্রকৃতির সাথে ঝগড়া করতাম, যে বাড়ির বাগানের মাধবীলতা বেশি সুন্দর নাকি আমার মাধবী বেশি সুন্দর! আর তুমি শুধু হাসতে একমনে। ভালোই ছিল কিন্তু সেই সময়টা।

    তবে মাধবী, এখানের লোকেরাও খুব ভালো। তুমি থাকলে বেশ মজা হত বোধ হয়।সবার গল্পই প্রায় একরকম। এই দেখ, খোকার কথা বলতে ভুলেই গেলাম! তোমার সেই ছোট্ট খোকা আজ আর সেই ছোটটি নেইগো। সে এখন বিলাত ফেরত ‘বড়বাবু’। বউমাও বেশ দেখতে। আর নাতিটা যা হয়েছে না! মুখটা পুরো তোমার মতো! আর দুষ্টুমিতে হয়েছে খোকার মতোই।

    আমার কথা আর কি বলবো তোমায়। মেয়ে নেইতো কি হয়েছে? বউমা সারাদিন মেয়ের মতোই শাসন করে আমায়। ওইতো সেদিন, খবরের কাগজটা খুঁজে পাছিলাম না, আর মেয়ে আমায় ‘অন্ধ’ বলেই শাসন করে দিল! কি আর করবো মাধবী, একটা চোখ না থাকলে তো মানুষ অন্ধই হয় বোধ হয়! সেদিন হঠাৎ মনে পড়লো খোকার ছোটবেলার কথা। ৪ বছরের ছেলেকে নিয়ে আমরা যে বান্দরবান গিয়েছিলাম, সে কথা মনে আছে তোমার? আজও শিউরে ওঠি সে কথা মনে হলে! একটা দুর্ঘটনায় খোকার বাম চোখটা নষ্ট হয়ে গেলে কোন কথা না বাড়িয়েই ডাক্তার বাবুকে বলেছিলাম, ‘আমার চোখটা খোকাকে মানাবে বেশ!’ কিন্তু আজ বড় হয়ে আমার চোখ দিয়ে বোধ হয় খোকা আমাকেই ঝাপসা দেখছে!

    আসলে বয়সটাও তো কম হল না এই বুড়োর! লাঠি ছাড়া হাঁটতেই পারি না। এইতো সেদিন, ভুলোমনে চলতে গিয়ে সিঁড়ির পাশের ফুলদানিটাই ভেঙে ফেললাম! দাম আর কতই বা হবে তার। কিন্তু আমার থেকে নিশ্চয়ই বেশি দামি ছিল সেটা! আর তারপরের দিন থেকেই আমি এখানে! তবে এখানে বেশ ভালোই আছি এখন। অনেক বন্ধুও জোগাড় করে ফেলেছি! আর মজার কথা, আশ্রমের সবার গল্পই প্রায় এক। সারাদিন গল্পগুজবেই কেটে যায় আমার। কিন্তু রাত হলেই মনে হয় তোমার কথা! ওইযে, ওই তারাটার দিকে একমনে তাকিয়ে থাকি আর ভাবি আমার মাধবীর কথা! কি আর বলব, মাধবী! তুমি চলে গেলে ভিনদেশে, খোকা গেল বিদেশে আর আমি এখানে। সবই নিয়তি।

    তবে সংসারে আশা ছাড়া কে-ই বা টিকে। আমিও তাই প্রতিরাতেই অ্যালার্ম দিয়ে ঘুমাই। কে জানে, হয়তো নতুন একটা ভোর দেখলেও দেখতে পারি! তুমি ভালো থেকো।

    ইতি

    তোমার বুড়ো

    জানাজার সমাপ্তি অনেক আগেই হয়ে গেছে। বাবার চোখের জলের কিছু আঁকাবাঁকা আর ঝাপসা অক্ষরের দিকেই এতক্ষণ তাকিয়েছিল। যান্ত্রিকতার এই যুগে বিলেতে মানুষ হতে গিয়ে হয়তো ভুলবশত যন্ত্রই হয়ে ফিরেছিল সে! তাই হয়তো চোখের জল গড়িয়ে পড়তে পড়তেও শেষ পর্যন্ত আর ভূমির ক্রোড় পেল না। আবার কে জানে, বাবার বাম চোখটাই বোধ হয় সেটা হতে দিল না।

    সবই নিয়তি…!

    Previous Articleপদ্মআঁখি : নাজমুল হোসেন
    Next Article স্বপ্ন : সাদেকুল ইসলাম

    এ বিষয়ে আরও লেখা

    স্যাংশন : অহেদুজ্জামান

    নীল শার্ট : এহছানুল মালিকী

    একটি পেয়ারা গাছের কথা : পবিত্র সরকার

    ফেরা : মাহমুদ শরীফ

    এক টুকরো কাগজ ও দুই কপি পাসপোর্ট সাইজ ছবি : সৈয়দ জুনায়েদ

    একদা পাত্রীর বাবা বেবিট্যাক্সির মালিক ছিল : রফিকুল ইসলাম সাগর

    অসমাপ্ত প্রেম চিঠি : মো. ইমরান খান

    যে গল্প কবিতার মতো বেদনার : শফিক মুন্সি

    নির্জন দ্বীপে কিশোর দল : সাগর আহমেদ

    জীবনের কিছু কথা : ইসরাত রুবাইয়া

    শরীরীয় প্রেতাত্মার কথকতা : কুসুম আক্তার নেকিজা

    কেউ কারো নেই : শহিদুল ইসলাম খোকন

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক লেখা

    অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্য সারা বিশ্বে ছড়িয়ে পড়বে : সেলিনা হোসেন (সাক্ষাৎকার)

    আমার মুক্তিযুদ্ধের স্মৃতি কথা : দেবেশ চন্দ্র সান্যাল (স্মৃতিচারণ)

    অদম্য কিশোর : শিবুকান্তি দাশ

    ছদ্মবেশী : শারমিন প্রিয়া

    অধিকার : অমল বিশ্বাস

    খোকন সোনা : মুহাম্মদ নূর ইসলাম

    ভুলে যেতে : মো. আমজাদ হোসেন

    বাহাদুরি : বিজন বেপারী

    চিরচেনা নাট্যমন্দির রোড! : আজমির রহমান রিশাদ

    মুখ মুখোশের আড়ালে : মুহিতুল ইসলাম মুন্না

    বেওয়ারিশ সম্পর্ক : বিপ্লব হোসেন

    সোনা মোড়ানো নুড়ি পাথর : মুসলেহা সুলতানা

    অভিমানী আমি : নাজমুন নাহার লাডলী

    অনুরক্তি : মো. জয়নুল ইসলাম

    তোমাকে পাওয়ার জন্য হে সফলতা : প্রহ্লাদ কুমার প্রভাস

    দান : আফছানা খানম অথৈ

    রোজা : রুমানা আক্তার রত্না

    মানুষ : নিহাদ হোসাইন

    ভাঙা চুড়ি : নয়ন আলী নাঈম

    স্মৃতির সারথি : ইয়াছিন আরাফাত

    আমাদের সম্পর্কে

    সূর্যাক্ষর বাংলাদেশের একটি উদিয়মান প্রকাশনী প্রতিষ্ঠান। সাহিত্যের বিভিন্ন শাখার বই প্রকাশের পাশাপাশি আমরা লিটলম্যাগ প্রকাশ করি। লিটলম্যাগের ক্ষেত্রে আমাদের দুটি মাধ্যম আছে। একটি অনলাইন পোর্টাল, আরেকটি ছাপা ম্যাগাজিন।

    যোগাযোগ
    • ঠিকানা: ৭৯/২/বি, ৯ নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    • মোবাইল: ০১৭৩৭৭২৪০৬৯, ০১৭৮২৩৭৯৮৩৭
    • ইমেইল: ‍surjakkhor@gmail.com
    • ফেইসবুক গ্রুপ: www.facebook.com/groups/surjakkhor
    লেখা আহ্বান

    প্রবন্ধ, ছড়া-কবিতা, গল্প, উপন্যাস, সাহিত্য সমালোচনা, অনুবাদ, ভ্রমণকাহিনি, চলমান ইস্যু নিয়ে আলোচনাসহ যেকোনো ধরনের লেখা পাঠানো যাবে। প্রবন্ধ, গল্প ও উপন্যাসের একেকটা পর্ব কমপক্ষে এক হাজার শব্দের হতে হবে। কবিতায় শব্দ সংখ্যার সীমা নেই। তবে কমপক্ষে ১০/১২ লাইনের হলে ভালো হয়, ছোট হলে ছাপানো হবে না, এমনটা নয়। বড় হলেও চলবে। ই-মেইল: surjakkhor@gmail.com

    কপিরাইট সূর্যাক্ষর প্রকাশনী | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা

    Type above and press Enter to search. Press Esc to cancel.